ফুটতে দাও ফুল এর ৭ বছরপূর্তি

সবাই ব্যস্ত। কাজের পর কাজ করছে একেক জন। কথা বলার সময় কই? কেউ কেউ বই বাছাই করছে। কেউ বইগুলো আবার প্যাকেট করছে। ঝকমকে কাগজের ভেতরে ঢোকানো হচ্ছে বইগুলোকে। কী মজার মজার সব বই। এই ব্যস্ততা ফুটতে দাও ফুল এর ছোট ছোট সদস্যদের মাঝে। সংগঠনের ৭ বছরপূর্তি উপল্েয আয়োজন করা হয়েছে বিভিন্ন প্রতিযোগিতার। বিজয়ীদের জন্য তাই আগের দিন এসব বইকে পুরস্কার হিসেবে প্রস্তুত করা হচ্ছিল।
গত ২৯ ডিসেম্বর শিশু-কিশোর সংগঠন ফুটতে দাও ফুল এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ উপল্েয দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। নবজাগরণ জুনিয়র প্রি-ক্যাডেট একাডেমি প্রাঙ্গণে তাই শিশু-কিশোরদের এক মিলনমেলা বসেছিল। বিভিন্ন শিাপ্রতিষ্ঠানের শিাথীদের পদচারণায় মুখরিত ছিল সে অনুষ্ঠান। চারটি বিভাগে চিত্রাংকন, কবিতা আবৃত্তি, একক অভিনয়, রচনা লিখন, ইসলামী গানসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে তাদের পদচারণা। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার ও সনদপত্র। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুটতে দাও ফুল এর পরিচালক, ফুলকলি পত্রিকার উপদেষ্ঠা সম্পাদক রেজাউল করিম লিটন, নগজাগরণ প্রি-ক্যাডেট একাডেমির অধ্য আল-আমিন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, ফুলকলির সম্পাদক তানজিল রিমন। পুরো অনুষ্ঠান যারা সফল করেছে তাইফুর রহমান স্বরণ, আশরাফুল আলম সোহাগ, শাহজাহান সিরাজ, রোকনুজ্জামান রোকন, তাইয়্যেবুর রহমান রিয়াদ প্রমুখ। প্রতিযোগিতায় বিজয়ী ছাড়া অংশগ্রহণকারী সবাইকে পুরস্কার প্রদান করা হয়।
                                   প্রতিবেদন-তাইয়্যেবুর রহমান রিয়াদ

মন্তব্যসমূহ