আগামীকাল ফুটতে দাও ফুল'র ৮ বছরপূর্তি হবে

আগামীকাল ২৯ ডিসেম্বর শিশু কিশোর সংগঠন ফুটতে দাও ফুল এর ৮ বছরপূর্তি হতে যাচ্ছে। ২০০৩ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়। এর মাঝে কেটে গেছে আটটি বছর। ফুটতে দাও ফুলের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে শিশু উৎসবের আয়োজন করা হয়েছে,  তার তারিখ পেছানো হয়েছে। ২৮ ও ২৯ ডিসেম্বরের পরিবর্তে আগামী ১৮ ও ২০ জানুয়ারি শিশু উৎসব অনুষ্ঠিত হবে। আগামীকাল সংগঠনের কার্যালয়ে এক সাধারণ সভা ডাকা হয়েছে। এতে শিশু উৎসব নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এছাড়া ফুটতে দাও ফুল সম্মাননা পদক ২০১১ কারা পাচ্ছেন তাও ঘোষণা করা হবে।

মন্তব্যসমূহ