তোমাদের জন্য সিসিমপুর মেলা

হালুম, ইকরি কিংবা টুকটুকির সাথে নাচতে পারলে কেমন হবে? অথবা শিকুর সাথে তার বৈজ্ঞানিক বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা? কেমন মজা হবে তাহলে? খুব তাই না। তোমাদের জন্য হালুম, ইকরি, টুকটুকি আর শিকু কাল আসছে বাংলাদেশ শিশু একাডেমী প্রাঙ্গণে।
শুক্রবার ও শনিবার দুই দিনব্যাপী এখানে হতে যাচ্ছে সিসিমপুর মেলা। আর তখন সিসিমপুরের বন্ধুদের সাথে নাচতে, গাইতে পারবে। ক্যামেরা আনলে ছবিও তুলতে পারবে। ছোট্ট বন্ধুরা, এছাড়াও তোমাদের জন্য থাকছে মজার মজার খেলা, জাদু, বায়স্কোপ, ছবি আঁকাসহ নানা আয়োজন। কাজেই আর দেরি কেন? কাল তো শুক্রবার। স্কুল ছুটি। এখনই প্রস্তুতি নিতে থাকো মেলায় আসার জন্য। আর হ্যাঁ, ইচ্ছে করলে তোমাদের আব্বু-আম্মু কিংবা অন্য কেউ মানে বড়দের সাথে নিয়ে আসলেও আসতে পারো! কি মজা হবে তাই না!!

মন্তব্যসমূহ