২০০৫ সাল থেকে মিনা মিডিয়া অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে শিশুদের নিয়ে গণমাধ্যমে তুলে ধরার বিভিন্ন ক্ষেত্রে। সেই ধারাবাহিকতায় ২০১২ সালের জন্যও পত্রিকা/টিভিতে প্রকাশিত/প্রচারিত শিশুদের নিয়ে প্রকাশনা/অনুষ্ঠান আহ্বান করা হয়েছে।পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন থেকে জানা গেছে, ১৮ বছরের কম বয়সী এবং ১৮ বছরের বেশি বয়সীদের মাঝে দুইটি দলে মোট ৬টি বিভাগে তা জমা দেওয়া যাবে। সৃজনশীল ও প্রতিবেদন শাখায় পত্রিকা/টেলিভিশন/রেডিও মিডিয়ার প্রকাশনা/অনুষ্ঠান জমা দেওয়া যাবে। এক্ষেত্রে গল্প, কবিতা, ফিচার, প্রতিবেদন, নাটক, প্রামাণ্যচিত্র, নিবন্ধ, উপসম্পাদকীয় জমা দেওয়া যাবে।
প্রত্যেকটি বিভাগের জন্য আলাদা আলাদা পুরস্কার রয়েছে।
প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদপত্র
দ্বিতীয় পুরস্কার ২৫ হাজার টাকা, ক্রেস্ট ও সনদপত্র
তৃতীয় পুরস্কার ১৫ হাজার টাকা, ক্রেস্ট ও সনদপত্র।
জমা দেওয়ার শেষ সময় : ১৪ জুন ২০১২।
তবে জমা দেওয়া বিষয়টি অবশ্যই ২০১১ সালের ১ জুন থেকে ২০১২ সালের ৩০ এপ্রিল এর মধ্যে প্রকাশিত/প্রচারিত হতে হবে।
বিস্তারিত জানতে ভিজিট করো : www.unicef.org/bangladesh অথবা সরাসরি অফিসে যোগাযোগ করো :
মিনা মিডিয়া অ্যাওয়ার্ড, কমিউনিকেশন, অ্যাডভোকেসি এন্ড পার্টনারশিপ সেকশন, ইউনিসেফ বাংলাদেশ, বিএসএল অফিস কমপ্লেক্স, ১ মিন্টু রোড, ঢাকা -১০০০।
a lot of thanks....
উত্তরমুছুনnice website but increase the activity...
good luck
ধন্যবাদ...
মুছুনআমাদের চেষ্টা চলছে...