ফুটতে দাও ফুল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

বিজয়ী দলের সাথে অতিথি ও এফডিএফ এর বন্ধুরা
এফডিএফ ডেস্ক :
শিশু-কিশোর সংগঠন ফুটতে দাও ফুল এর আয়োজনে ‘ফুটতে দাও ফুল ক্রিকেট টুর্নামেন্ট ২০১২’ এর ফাইনাল খেলা গত শুক্রবার ৮ জুন বিকালে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় চ্যাম্পিয়ন হয়েছে ফতেহপুর নামি ক্লাব এবং রানার্সআপ হয়েছে রয়েলস অব শ্রীবরদী। টস জিতে ব্যাটিং করে ফতেহপুর নামি ক্লাব নির্ধারিত ১৫ ওভারে রান করে ৮৯। জবাবে রয়েলস অব শ্রীবরদী নির্ধারিত ওভারে ৮৭ রান করতে সক্ষম হয়। টান টান উত্তেজনায় মাত্র ২ রানের ব্যবধানে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাতছাড়া হয়ে যায় তাদের।
বিজয়ী দলের সাথে আয়োজকরা

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে ১৪ ইঞ্চি রঙিন টেলিভিশন এবং রানার্সআপ দলকে ট্রফি প্রদান করা হয়। পুরস্কার প্রদানের সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী পৌরসভার মেয়র আব্দুল হাকিম। এতে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আবু জাফর। আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান সরকার, রাজনীতিবিদ জাহিদুল ইসলাম জুয়েল, শাহীনুল বারী, ম্যাক্সিম গ্র“পের ব্যবস্থাপক জাকির হোসেন, রেজাউল করিম লিটন, তানজিল রিমন প্রমুখ।
খেলা পরিচালনা করেন আশরাফুল আলম সোহাগ, আজিজুল হাকিম রাজু, মুখলেছুর রহমান মানিক, শাহজাহান সিরাজ, তাইয়্যেবুর রহমান রিয়াদ, রুকনুজ্জামান রোকন, ফখরুল হাসান জিহাদ, জাহিদ হাসান জসিম, সাবিকুর রহমান, ফারাজী।
উল্লেখ্য, শ্রীবরদীতে এই প্রথম কোনো টুর্নামেন্ট সুষ্ঠুভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে অনুষ্ঠিত হলো। আর এই কাজটিই করেছে ফুটতে দাও ফুল এর পিচ্চি-পাচ্চারা!

মন্তব্যসমূহ