এফডিএফ ডেস্ক :শিশু উৎসবের মজার মজার ছবি ও সংবাদ নিয়ে প্রকাশিত হয়েছে শিশু উৎসব স্মরণিকা। শিশু উৎসবের বাইরেও এতে রয়েছে ছড়া-কবিতা, গল্প, ফিচারসহ অনেক কিছু। ঝকঝকে রঙিন প্রচ্ছদে ছাপানো এই স্মরণিকায় লিখেছেন- সাইফুল্লাহ মাহমুদ দুলাল, ফারুক নওয়াজ, আনজীর লিটন, আলম তালুকদার, সারওয়ার-উল-ইসলাম, জাহাঙ্গীর আলম জাহান, জগলুল হায়দার, লুলু আবদুর রহমান, রইস মনরম, ওবায়দুল সমীর, শাহেদুজ্জামান লিংকন, মেহেদী উল্লাহ, মামুন সারওয়ার, মামুন মিজানুর রহমানসহ আরও অনেকে।
উল্লেখ্য, শিশু কিশোর সংগঠন ফুটতে দাও ফুল এ ৮ বছরপূর্তি উপলক্ষ্যে গত ১৮ ও ২০ জানুয়ারি দুই দিনব্যাপী এক শিশু উৎসবের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও শিশু সাহিত্যিক আসাদ চৌধুরী। শিশু উৎসব কেন্দ্র করেই এই স্মরণিকা প্রকাশিত হয়েছে। স্মরণিকা সম্পাদনা করেছেন ফুটতে দাও ফুল এর প্রতিষ্ঠাতা সভাপতি তানজিল রিমন। প্রচ্ছদ করেছেন মানবেন্দ্র গোলদার।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন