আমার ঘুড়ি

অলংকরণ: মানব
তানজিল রিমন

লাটাই হাতে ছাড়ছি সুতো
উড়ছে ঘুড়ি আকাশ মাঝে
অনেক দূরে
মেঘের ফাঁকে
সুযোগ পেলেই মারছে গুঁতো
দুষ্টু ঘুড়ি আবার এদিক
তাকিয়ে থাকে
হাতছানি দেয়, আমায় ডাকে।

টান দে বলি লাটাই ধরে
শোন্রে বোকা তোর মতো আর
আমি কোনো
ঘুড়ি নাকি
আমার বদল আকাশ ’পরে
তুই ঘুরে আয় আমি বরং
দাঁড়িয়ে থাকি
আমায় আবার দিসনে ফাঁকি।

মন্তব্যসমূহ