![]() |
| অলংকরণ: সংগৃহীত |
জন্ম নিয়েই দেখছো যারা একটি স্বাধীন দেশ
লাল সবুজের জয় পতাকা মুক্ত পরিবেশ
উদার আকাশ দামাল বাতাস নীল সাগরের ঢেউ
বন্দি জীবন কেমন জীবন বুঝবে বলো কেউ?
তোমরা খোকা জন্ম স্বাধীন, মুক্ত খুকু তুমি
কণ্ঠে সবার মাতৃভাষা, পায়ের নিচে ভূমি
ইচ্ছে মতো ছুটতে পারো, গাইতে পারো গান;
সব তোমাদের পূর্ব পুরুষ লাখ শহীদের দান।
দুইশো বছর দেশটা ছিলো রুদ্ধ-কারাগার
মুক্তি আসে সাঁতরে মহা রক্ত পারাবার
সেই কাহিনী অনেক বড়ো- দীর্ঘ ইতিহাস
মুক্ত হবোই- সবার ছিলো বুক ভরা বিশ্বাস।
তোমরা তো আজ জন্ম নিয়েই স্বাধীন নাগরিক
অধীনতার কষ্ট কেমন বুঝবে না তা ঠিক।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন