সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান
 |
| অলংকরণ: মানব |
লুলু আব্দুর রহমান
দোয়েল শ্যামা বুলবুলি
আয়রে সবাই ফুল তুলি
ফুলের মালা গলায় যার
বন-কুমারী রূপ-বাহার।
শালিক টিয়ে সুইচোরা
কই গেলিরে আয় তোরা
আয়রে সবাই বাবুই ঝাঁক
পায়রা ডাকে বাকুম-বাক।
বন-মোরগ কাক ভৃঙ্গরাজ
রব তুলেছে সাজরে সাজ
হারিয়ে গেছে শকুন চিল
আকাশ ধু-ধু শুধুই নীল।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন