ছবি বানাও উৎসবে এসো


এফডিএফ ডেস্ক :
আগামী বছরের ১৯ থেকে ২৫ জানুয়ারি ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। ৬ষ্ঠ বারের মতো এই উৎসবের আয়োজন করছে চিলড্রেনস ফিল্ম সোসাইটি।

উৎসবে চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি থাকেছে শিশুদের নির্মিত চলচ্চিত্রের প্রতিযোগিতা। ১৮ বছর বয়সের নিচে যে কোনো শিশু এ প্রতিযোগিতায় চলচ্চিত্র জমা দিতে পারবে। প্রদর্শনের জন্য শিশুতোষ ছবি জমা দিতে পারবেন বড়রাও।

ছবিগুলো জমা দিতে হবে ডিভিডি ফরম্যাটে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে চিলড্রেনস ফিল্ম সোসাইটি, ২০/এ সেন্ট্রাল রোড (দোতলা), ঢাকা-এই ঠিকানায় চলচ্চিত্রের কপি পাঠাতে হবে।

আরও তথ্য জানতে ও আবেদনপত্র সংগ্রহ করতে ভিজিট করো www.cfs-bangladesh.com

মন্তব্যসমূহ

  1. আস্‌সালামু আলাইকুম...
    সাইটে এসে খুবই ভাল লাগল।
    বর্তমান সময়ে শিশু-কিশোর উপযোগী
    এমন উদ্দ্যোগ সত্যিই খুব জরুরী।
    কিন্তু সে তুলনায় আমাদের দেশে তাদের প্রতি
    যথাযথ ভ্রুক্ষেপ করা হয়না।
    এটা প্রকৃতপক্ষেই খুব নেক্কারজনক কথা,
    অন্তত আমি তাই মনে করি।
    আর এমনই মুহুর্তে আপনাদের এই
    উদ্দ্যোগকে স্বাগত জানাই অন্তর থেকে।
    এর সবটুকুন কৃতিত্বই যেন 'তানজিল রিমন' ভাইয়ের।
    আল্লাহ আপনার সুদূরপ্রসারী চিন্তাধারা কবুল করুক এই দোয়াই করি।
    আর হ্যাঁ আমার 'নবপ্রত্যয়' সাইটে আপনার পদচারণা ও
    পরামর্শ কামনা করছি। ধন্যবাদ।
    www.naboprottoy.blogspot.com
    01830530351

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন